সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ইউপি সদস্য মুরাদ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া ইউপি সদস্য মুরাদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা হত্যা মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সীতাকুণ্ডের সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মুরাদ (৩৫) মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার এটিএম গিয়াস উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

তিনি মুরাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামশেদ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। জামশেদের স্ত্রী বাদী হয়ে এই মামলা করেন।

পুলিশ জানায়, যুবদল নেতা জামশেদ ২০২০ সালের ১২ নভেম্বর নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর উপজেলা সৈয়দপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে বস্তাবন্দি তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহত জামশেদের স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে মুরাদকে প্রধান আসামি করে ১৭ জনের নামে হত্যা মামলা করেন।

নিহত জামশেদের ছোট ভাই শাহাব উদ্দিন বলেন, আমার ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কামাল উদ্দিন বলেন, আটক হওয়া ইউপি সদস্য মুরাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১০

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১২

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১৩

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১৪

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৫

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৬

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৭

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৮

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৯

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

২০
X