বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী হত্যার ১৪ বছর পর স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম। ছবি : কালবেলা

১৪ বছরের অধিক সময় পালিয়ে থেকেও রক্ষা হলো না স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামের। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তাকে পিরোজপুর জেলা সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসির সদস্যরা।

গ্রেপ্তার মো. নজরুল ইসলাম (৫৩) পিরোজপুর জেলার সদর থানাধীন চলিশা এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে। সোমবার (১৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানাধীন ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া এলাকায় একটি ডোবা থেকে হাতবাঁধা অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ওই ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

পরে উদ্ধার হওয়া মরদেহটি নজরুল ইসলামের স্ত্রী নাসিমার (২০) বলে শনাক্ত করা হয়। এ ধারাবাহিকতায় নাসিমা হত্যার ঘটনার সঙ্গে স্বামী নজরুলের সম্পৃক্ততা প্রমাণ হওয়ায় আদালত তাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পাশাপাশি ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। সে সময় নজরুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।

এদিকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

১০

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

১১

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

১২

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

১৩

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

১৫

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

১৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৭

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১৯

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

২০
X