নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিজিএফের চালের টাকা জমা দিতে গিয়ে বিপাকে আ.লীগ নেত্রী

ভুক্তভোগী আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং। ছবি : সংগৃহীত

সরকারি চাল কেনার টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে এক আওয়ামী লীগ নেত্রীর আড়াই লাখ টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজারস্থ সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই আওয়ামী লীগ নেত্রী।

ওই নেত্রীর নাম বন্দনা চাম্বুগং (৪৫)। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।

ভুক্তভোগী গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্ধনা চাম্বুগং তার এক নিকট আত্মীয়ের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেনার টাকা দিতে মঙ্গলবার সকাল ১১টায় ২ লাখ ৫২ হাজার টাকা হাতব্যাগে ভরে সোনালী ব্যাংকের ওই শাখায় আসেন। এরপর ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য চালান ফরম পূরণ করে লাইনে দাঁড়ান। কিছুক্ষণ পর ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়ার সময় ব্যাগে হাত দিতেই দেখেন ব্যাগ থেকে টাকা উধাও।

তাৎক্ষণিক বিষয়টা ব্যাংক কর্মকর্তাকে জানালে তিনি ব্যাংকের মেইন গেট বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে টাকা হাতিয়ে নেওয়া চক্রটি ব্যাংক থেকে পালিয়ে যায়।

বন্ধনা চাম্বুগং বলেন, টাকা জমা করার জন্য আমি যখন লাইনে দাঁড়াই, সেসময় আমার আশপাশে কয়েকজন বোরকা পরা মহিলা ছিলেন। ধারণা করছি ওই মহিলা চক্রটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।

নালিতাবাড়ী শাখার ব্যাংক ম্যানেজার মোস্তফা কামাল বলেন, আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। তদন্তের স্বার্থে পুলিশ এসে সিসি ক্যামেরা ফুটেজ ফাইল নিয়ে গেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রাহক থানায় অভিযোগ করেছেন। ব্যাংক থেকে সিসি ক্যামেরা ফুটেজ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১০

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১১

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১২

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

১৩

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

১৪

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

১৫

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

১৬

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১৭

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১৮

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১৯

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

২০
X