রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১১:৪৬ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার স্বামী!

স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

রাজবাড়ীতে স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে জুয়েল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে রাজবাড়ী সদর উপজেলার মাধব লক্ষীকোল গ্রামের আক্কাছ আলীর ছেলে।

বুধবার (২০ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তাকে নিজবাডড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করলে স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জুয়েল শেখ।

জানা গেছে, সতীনের সংসার করতে না চাওয়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে জুয়েল শেখের বিরুদ্ধে।

ভুক্তভোগী ওই গৃহবধূ কালবেলাকে বলেন, জুয়েল শেখের সঙ্গে তার গত ৬ মাস আগে বিয়ে হয়েছিল। বিবাহের সময় জানতেন না তার ঘরে আরেকজন স্ত্রী আছে। বিষয়টি জানার পর থেকেই তাকে ছেড়ে চলে আসতে চান। কিন্তু দাম্পত্য জীবন চলাকালে কৌশলে শারীরিক সম্পর্কের আপত্তিকর স্থির চিত্র এবং ভিডিও ধারণ করে মোবাইলে সংরক্ষণ করে রাখে জুয়েল। তিনি সতীনের ঘর করবেন না বলে গত ৭ জানুয়ারি তালাক প্রদান করেন।

তিনি বলেন, তালাক দেওয়ার পর থেকে তার সঙ্গে সংসার করার জন্য নানাভাবে হুমকি ধামকি দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় তার ‘শেষ কথা’ নামক ইমো আইডি দিয়ে কয়েকজনকে ধারণ করা শারীরিক সম্পর্কের ওই স্থির চিত্র এবং ভিডিও ছড়িয়ে দেয়।

গৃহবধূ আরও বলেন, বিষয়টি জানতে পেরে জুয়েল শেখকে ফোন করে বলি তুমি এগুলো সবাইকে দিচ্ছো কেন? এ কথা শুনে আমাকে বলে- তুমি যদি আমার সঙ্গে সংসার না করো তাহলে নগ্ন চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেব। পরে জানতে পারি আরও অনেককেই এই ভিডিও ইমো এবং মেসেঞ্জারে পাঠিয়েছে। পরে মামলা দায়ের করি।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান কালবেলাকে জানান, বুধবার দুপুরে রাজবাড়ী সদর থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় জুয়েল শেখকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X