কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০১:৩৭ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৩:১৫ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মহাসড়কের পাশে জামালপুরের কাউন্সিলরের হাত-পা বাঁধা লাশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ শনাক্তের পর জানা গেছে এটি জামালপুরের মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মমিনের (৪৮) লাশ।

গতকাল বুধবার (২০ মার্চ) মহাসড়কের গাংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্টে এই পরিচয় উঠে এসেছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

ত্রিনাথ সাহা বলেন, পরিচয় শনাক্তের পর খবর পেয়ে মৃত কাউন্সিলরের ভাইসহ পাঁজন আত্মীয় জামালপুর থেকে রাত ১২টায় চৌদ্দগ্রাম থানায় এসে পৌঁছেছেন। এসেই ভাইসহ স্বজনরা মৃতদেহটি শনাক্ত করেছে।

তিনি আরও জানান, পরবর্তী আইনি কার্যক্রম শেষে বৃহস্পতিবার দুপুরের আগেই তারা মৃতদেহটি নিয়ে যেতে পারবে বলে আমি আশা করছি।

কাউন্সিলর মো. মমিন মেলান্দহ পৌরসভার শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় অজ্ঞাতনামা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তথ্য-প্রযুক্তির সহায়তায় এর পরিচয় সনাক্ত করে। পরে খোঁজ নিয়ে জানা যায়-তিনি জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এর পাশাপাশি তিনি ইন্ডিয়ান হলুদ, জিরা ও এলাচসহ বিভিন্ন মসলার ব্যবসা করতেন। ব্যবসায়ীক উদ্দেশে গত ১৫ মার্চ তিনি বাড়ি থেকে কক্সবাজারের চকরিয়ার রওনা হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ মহসাড়কের পাশে ফেলে যায়।

মমিনেরর ছেলে ফজলে রাব্বি বলেন, ১৫ মার্চ ব্যবসায়ীক কাজে বিভিন্নভাবে তিনি ব্যাংকের মাধ্যমে আমার থেকে ২৬ লাখ টাকা নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আমাকে মুঠোফোনে বলেন, চকরিয়ার ছিরিঙ্গা বাজার থেকে ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১১ নামীয় একটি ট্রাকে মেলান্দহের উদ্দেশে হলুদ নিয়ে রওনা দিচ্ছেন।

তিনি আরও জানান, এরপর তার বাবার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল বিকেলে চৌদ্দগ্রাম থানা পুলিশ তাকে ফোন করে জানায় তার বাবার লাশ মহাসড়কের পাশ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১০

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১১

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১২

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৩

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৪

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৫

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৬

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৭

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৯

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

২০
X