মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৩:২৯ এএম
অনলাইন সংস্করণ

সিগারেট বাকি না দেওয়ায় খুন, মূলহোতা গ্রেপ্তার 

কুমিল্লার তিতাসে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূলহোতা বাহাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
কুমিল্লার তিতাসে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূলহোতা বাহাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

কুমিল্লার তিতাসে বাকিতে সিগারেট না দেওয়ায় মানিক (৩২) নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) নিহত মানিকের বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে তিতাস থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ মানিক হত্যাকাণ্ডের মূলহোতা বাহাউদ্দিনকে উপজেলার জগতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টায় দোকানি মানিককে খুন করেন বাহাউদ্দিন ও জালাল উদ্দীন নামে ধূমপায়ী দুই সহোদর। উপজেলা কানাইনগর গ্রামের ভুঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের মো. মোখলেস ভুঁইয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস জানান, মানিক হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে শুক্রবার দুপুরে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। ইতোমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূলহোতা বাহাউদ্দিনকে আমরা জগতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তিনি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত মানিকের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, প্রতিবেশী ভুঁইয়াবাড়ির নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন আমার স্বামীর কাছে সিগারেট বাকি চান। কিন্তু দোকানে সিগারেট না থাকায় আমার স্বামী বলেন সিগারেট নাই। এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যান। তারপর বাহাউদ্দীন ঘর থেকে তার বাবার সামনেই দা হাতে, তার আপন ভাই জালাল উদ্দীনকে সঙ্গে করে আমার স্বামীকে কোপাতে গেলে প্রতিবেশীদের বাধার মুখে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি নিয়ে আসে। এরপর আমাদের বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে গিয়ে দোকানে ঢুকে আমার স্বামীর গলায় ছুরি দিয়ে আঘাত করে। এর আগেও তারা বাকি নিয়ে অনেক টাকা জমিয়েছে, আর সেই টাকা চাইতে গেলে কয়েকবার আমার স্বামীকে মারধর করেছে। মুমূর্ষু অবস্থায় মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মানিক মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X