লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচন

বর্তমান ও সাবেক এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সংসদ সদস্য মতিয়ার রহমান ও চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি সফুরা বেগম রুমী। ছবি : সংগৃহীত
সংসদ সদস্য মতিয়ার রহমান ও চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি সফুরা বেগম রুমী। ছবি : সংগৃহীত

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম‌্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস‌্য মতিয়ার রহমান ও চেয়ারম‌্যান প্রার্থী সাবেক এমপি সফুরা বেগম রুমীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন অপর এক প্রার্থী।

শুক্রবার (২২ মার্চ) রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল (চশমা প্রতীক) নামে ওই চেয়ারম্যান প্রার্থী।

অভিযোগে বলা হয়, সফুরা বেগম রুমী (কাপ-পিরিচ প্রতীক) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের কাছে যাচ্ছেন। গত বৃহস্পতিবার জেলা পরিষদ চত্বরে টিনশেড হলরুমে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানকে নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং ইফতারে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আরও বলা হয়, শুধু তাই নয়, শুক্রবার আবারও আদিতমারী উপজেলা পরিষদে ইফতারের নামে ভোটারদের উপস্থিত করে ভোট প্রার্থনার আয়োজন করেছেন সাবেক নারী এমপি চেয়ারম্যান প্রার্থী সফুরা বেগম রুমী।

অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট সফুরা বেগম রুমী বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাই না। যিনি অভিযোগ করেছেন, তিনিই আমাদের এমপির সঙ্গে কথা বলবেন।’

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানকে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান পদত্যাগ করে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার কারণে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়।

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৪ জন। এ নির্বাচন আগামী ৩ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১০

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১১

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১২

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১৩

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৪

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৫

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৬

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৭

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৮

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৯

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

২০
X