নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনের নিচে শুয়ে পড়ল কিশোরী, অতঃপর...

চলন্ত ট্রেন। ছবি : সংগৃহীত
চলন্ত ট্রেন। ছবি : সংগৃহীত

বাড়ি থেকে রাগ করে বেরিয়ে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন আসতে দেখে দুই লাইনের মাঝে শুয়ে পড়ে এক কিশোরী। এ সময় চলন্ত ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। টেন চলে যেতেই স্থানীয়রা দৌঁড়ে গিয়ে রেললাইনের ওপর থেকে ওই কিশোরীকে জীবিত উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়ে দেয়।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন ও আরশীনগর রেলক্রসিংয়ের মধ্যবর্তী স্থানে এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, আত্মহত্যা করার জন্য ওই কিশোরী এমন ঘটনা ঘটিয়েছে। উদ্ধারের পর ওই কিশোরী তার নাম বলেননি। শুধু তার বাড়ি শহরের চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী এলাকায় বলে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টায় নরসিংদী রেলওয়েস্টেশনে যাত্রা বিরতি দেয়। যাত্রা বিরতি শেষে ট্রেনটি যখন চলতে শুরু করে তখন ওই কিশোরী রেললাইনেই বসা ছিল। ট্রেনটি ২০ গজ দূরে থাকতে মেয়েটি উঠে হঠাৎ দুই লাইনে মাঝখানে লম্বালম্বি হয়ে শুয়ে পড়ে। এরইমধ্যে ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ট্রেন চলে যাওয়ার পর কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. মাহমুদুল কবির বাসার জানান, ট্রেনের নিচে শুয়ে পড়ে বেঁচে যাওয়া কিশোরী মেয়েটিকে বিকেলে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিউর রহমান বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে ওই কিশোরী শুয়ে পড়েছিল। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X