বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার মাছের আড়তে ‘দুর্বৃত্তের আগুন’

যুবলীগ নেতা জুয়েল মাহমুদ মৃধার মাছের আড়তে আগুন দিলে কাঠের পাটাতন ও তোষক পুড়ে যায়। ছবি : কালবেলা
যুবলীগ নেতা জুয়েল মাহমুদ মৃধার মাছের আড়তে আগুন দিলে কাঠের পাটাতন ও তোষক পুড়ে যায়। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে এক যুবলীগ নেতার মাছের আড়তে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মার্চ) রাত আনুমানিক পৌনে চারটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আড়তের কর্মচারী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত পৌনে চারটার দিকে আড়তের সামনের রুমে আগুন দেখতে পান কর্মচারী নাজমুল। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

ভুক্তভোগী ওই যুবলীগ নেতার নাম জুয়েল মাহমুদ মৃধা। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আড়ত ঘরের দক্ষিণ পাশে কাঠের জানালার ফাঁক দিয়ে খড়-কুটা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই আগুন পুরো রুমে জড়িয়ে পড়ে। আগুনে কাঠের পাটাতন ও তোষক পুড়ে যায়।

ঘটনার সময় আড়তে থাকা কর্মচারী মো. নাজমুল ইসলাম (২২) বলেন, রাত চারটার দিকে মায়ের ফোন পেয়ে সেহেরি খেতে ঘুম থেকে উঠি। উঠে দেখি পুরো আড়ত ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। সামনের রুমে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন দেখে ডাক চিৎকার দিলে পাশের দোকানে থাকা লোকজন এগিয়ে আসে। সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

আড়তের ম্যানেজার মো. জিহাদ (৩০) বলেন, হিসাব-নিকাশ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি চলে যায়। রাত সাড়ে চারটার দিকে আগুনের খবর পেয়ে আড়তে এসে দেখি হিসাব রুমে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জানালার ফাঁক দিয়ে খড়-কুটা দিয়ে যে আগুন লাগানো হয় তার আলামত ও একটি লাঠি প্রমাণ হিসেবে পরে রয়েছে। মূলত ব্যবসায়িকভাবে ক্ষতি করার জন্য হিসাবের খাতাপত্র ও ক্যাশ বাক্স টার্গেট করে আগুন দেওয়া হয়েছে। অল্পের জন্য হিসাবের খাতাপত্র রক্ষা পেয়েছে।

আড়তের মালিক যুবলীগ নেতা জুয়েল মৃধা বলেন, আমার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। প্রশাসন সুষ্ঠু তদন্ত করলেই ঘটনার সঙ্গে জড়িত ও মূল হোতা বের হয়ে আসবে।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, গর্ভবতীসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১০

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১১

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৩

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৪

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৫

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৬

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৭

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৮

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৯

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

২০
X