লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকে ফাঁসাতে গিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার

অভিযুক্ত আ.লীগ কর্মী জিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
অভিযুক্ত আ.লীগ কর্মী জিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগের এক নেতাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর দায়ে আ.লীগের আরেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের দ্বীন মোল্যার মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার জিয়া চৌধুরী (৩৩) উপজেলার ইতনা ইউনিয়ন আ.লীগের কর্মী। তিনি ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচর গ্রামের মো. আজগর চৌধুরীর ছেলে। ভুক্তভোগী মো. আরজ আলী ওরফে লিচু কাজী (৫৮) উপজেলার ইতনা ইউনিয়ন আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আ.লীগ নেতা লিচু কাজী চরদৌলতপুর বাজার থেকে পাংখারচর বাড়িতে ফেরার পথে দ্বীন মোল্যার দোকানের সামনে পৌঁছলে অভিযুক্ত জিয়া ডেকে নিয়ে বসান তাকে। এ সময় পাশে বসে কৌশলে লিচু কাজীর পাঞ্জাবির পকেটে জিয়া একটি প্যাকেট ঢুকাতে গেলে তখন ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে নীল রঙের জীপারযুক্ত পাঁচটি পলি ব্যাগ মাটিতে পড়ে যায়। সেখানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে জিয়া চৌধুরী দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য লিচু চৌধুরীকে লোহাগড়া থানায় নেওয়া হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি পেকেটে থাকা ৫০০ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে লিচু কাজী পুলিশকে জানান যে, সমাজে আমাকে হেয় করার জন্য জিয়া এমন নাটক সাজায়। উপস্থিত ভ্যানচালক আজিম ফকিরও পুলিশকে একই সাক্ষ্য দেন।

এ ঘটনার জের ধরে পুলিশ অভিযান চালিয়ে ওই দিন বিকেলেই ইয়াবা কারবারি জিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে। পুলিশ জিয়া চৌধুরীকে গ্রেপ্তারকালে সাংবাদিকদের তিনি বলেন, আমি অপরাধী নই।

আ.লীগ নেতা লিচু কাজী থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, সামাজিকভাবে হেয় করতে সুপরিকল্পিতভাবে প্রতিপক্ষরা জিয়ার মাধ্যমে ইয়াবা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। সত্য উদঘাটিত হওয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, মাদকবিরোধী অভিযানে জিয়া চৌধুরী নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

১০

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

১১

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

১২

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

১৩

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

১৪

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

১৫

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

১৬

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

১৭

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

১৮

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

১৯

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

২০
X