সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত

নিহত নূরুল হক। ছবি : সংগৃহীত
নিহত নূরুল হক। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ভাতিজা মারা গেছেন। শুক্রবার (২৯ মার্চ) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ১৬ মার্চ সেহরির পর উপজেলার সদর ইউনিয়নের ছনি এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহত নূরুল হক (৪৫) উপজেলার ছনি এলাকার লতিফ মিয়ার ছেলে। অভিযুক্ত চাচা আব্দুল হাশেম।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ বিকেলে বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে তার আপন চাচা আব্দুল হাশেমের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে ১৬ মার্চ ভোরে সেহরি খেয়ে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে পাশে লাউ গাছের মাচার কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে।

খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল হক।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, হামলার ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে। বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে গৃহীত হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X