কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

টাকা না পেয়ে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতন

কোস্টগার্ডের কাছে মাঝি আলী আকবর। ছবি : কালবেলা
কোস্টগার্ডের কাছে মাঝি আলী আকবর। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদ থেকে তুলে নিয়ে আলী আকবর বদ্দার নামে এক জেলেকে নির্যাতনের অভিযোগ উঠেছে কমলনগর কোস্টগার্ডদের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ মার্চ) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। আকবর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোসলেউদ্দিন বদ্দার বাড়ির মোসলেউদ্দিন বদ্দারের মেঝ ছেলে।

আকবরের পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ কোস্টগার্ড আকবর মাঝির বাড়িতে এসে চুক্তির মাসিক এক লাখ টাকা না দেওয়ায় ঘর থেকে জাল বের করে পুড়িয়ে দেয় এবং টাকা না দেওয়ায় এর পরিণতি ভালো হবে না বলে হুমকি দিয়ে যায়। আজ আকবর মাঝি জুমার নামাজ পড়তে গেলে মসজিদে ঢোকার সময় তাকে ধরে ক্যাম্পে আনার পরিবর্তে স্পিড বোটের মাধ্যমে নদীর মাঝের চরে নিয়ে পাশবিক নির্যাতন করে। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় আকবর মাঝিকে ক্যাম্পে নিয়ে আসে।

আকবরের মা বলেন, বুধবার দুপুরে কোস্টগার্ডের লোকজন আমার বাড়িতে এসে আমার ছেলের মাছ ধরার জাল পুড়িয়ে দেয়। আমার ছেলের একমাত্র সম্পদ ছিল এই জালটুকু, হাতেপায়ে ধরেও রেহাই পাইনি আমরা।

আকবর মাঝির ভাই আজগর বলেন, প্রত্যেক মাসে কোস্টগার্ডের সঙ্গে মাসিক চুক্তিতে নদীতে মাছ ধরতেন আকবর। চলতি মাসের টাকা পরিশোধ করতে না পারায় কোস্টগার্ড আকবরকে দিনের বেলায় মসজিদ থেকে ধরে আনে এবং পাশবিক নির্যাতন করে।

স্হানীয় জেলেরা বলেন, শুধু আকবর মাঝিই নয় এলাকার শত শত জেলেরা কোস্টগার্ডের এজেন্ট স্হানীয় প্রভাবশালী খোকন মাঝি ও কালু মাঝির মাধ্যমে জেলেদের কাছ থেকে এভাবে টাকা নেয়।

খবর নিতে কমলনগর কোস্টগার্ড অফিসে গেলে ভবনের নিচ তলা তালাবদ্ধ পাওয়া যায়। অনেকবার মোবাইল ফোন ও সরাসরি যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি। কোস্টগার্ড জোনাল কমান্ডারের মোবাইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছবলেন, স্থানীয় জেলেদের কাছ থেকে ঘটনাটি জেনেছি। কোস্টগার্ডের অফিসারকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্হানীয় শতশত জেলে ও সাধারণ মানুষ জড় হয়ে বিক্ষোভ করলে কমলনগর থানার এসআই বিপ্লব সিংহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে এসআই বিপ্লব সিংহ বলেন, আকবর মাঝির বিরুদ্ধে কোস্টগার্ডের অফিসারদের ওপর হামলা করার অভিযোগ আনা হয়েছে।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, কোস্টগার্ডের জোনাল কমান্ডারের ফোন পেয়ে ফোর্স পাঠানো হয়। জেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X