মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৬:৩২ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় যাবে এ জন্য রাজনীতি করে না : মঈন খান

মুন্সিগঞ্জে ইফতার অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
মুন্সিগঞ্জে ইফতার অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। বিএনপি কখনো ক্ষমতায় যাবে এ জন্য রাজনীতি করে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে, অর্থনৈতিক অধিকারের জন্য রাজনীতি করছি।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকার একটি কমিনিউটি সেন্টারে জেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন দলটির এ প্রবীণ নেতা।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। আমরা সে আদর্শের রাজনীতি করি। জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। আমরা আওয়ামী লীগের মতো লগি-বৈঠার রাজনীতি করি না।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, এ দেশের মানুষ ৭ জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ডামি সরকার, সরকারের এমপি, মন্ত্রীদেরও প্রত্যাখ্যান করেছে। তাই এ সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে যেন দেশের ভোটাররা তাদের ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাড. আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একে এম ইরাদত হোসেন মানু, মো. শাহজাহান খান, আলী আজগর রিপন মল্লিক, শহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১১

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১২

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৩

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৪

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৭

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৮

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

২০
X