লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে ইঞ্জিন সংযোগের সময় ধাক্কা, আহত ১০ যাত্রী

ট্রেনের বগিতে ইঞ্জিন সংযোগ করতে গিয়ে আহত যাত্রীদের একাংশ। ছবি : কালবেলা
ট্রেনের বগিতে ইঞ্জিন সংযোগ করতে গিয়ে আহত যাত্রীদের একাংশ। ছবি : কালবেলা

লালমনিরহাট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ইঞ্জিন সংযোগ করতে গিয়ে ধাক্কায় ১০ জন ট্রেন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট রেলস্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১নং কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১নং কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেলস্টেশনের প্লাটর্ফমে দাঁড়ায়। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে বগিতে সংযোগ দেওয়ার সময় সজোরে ধাক্কা দিলে কমিউটার ট্রেনটির প্রায় ১০ জন যাত্রী বগিতেই ছিটকে পড়ে আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে রেল কর্তৃপক্ষ।

এ ঘটনায় লালমনিরহাট স্টেশনমাস্টার লোকো শেড বিভাগের চালক গৌর গবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

লালমনিরহাট রেলস্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম বলেন, ইঞ্জিন পরিবর্তন করে আরেকটি ইঞ্জিন ওই বগিতে লাগানোর সময় জোরে ধাক্কা লাগায় ট্রেনের বগিতে থাকা কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস হোসেন বলেন, ইঞ্জিন লাগাতে গিয়ে বগিতে সজোরে ধাক্কা লাগার পর কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X