হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ব্যবসায়ীদের প্রধান সড়ক অবরোধ

হবিগঞ্জে চুরির প্রতিবাদ ও মালামাল উদ্ধারের দাবিতে ব্যবসায়ীদের প্রধান সড়ক অবরোধ। ছবি : কালবেলা
হবিগঞ্জে চুরির প্রতিবাদ ও মালামাল উদ্ধারের দাবিতে ব্যবসায়ীদের প্রধান সড়ক অবরোধ। ছবি : কালবেলা

হবিগঞ্জে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘন ঘন চুরির প্রতিবাদ ও চুরিকৃত মালামাল উদ্ধারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও জনপ্রতিনিধিরা। ফলে প্রধান সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ লোকজনের।

স্থানীয়রা জানান, ইদানীং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘন ঘন চুরির ঘটনা ঘটছে। বিষয়টি পুলিশকে জানানোর পরও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে শহরের টাউনহল এলাকার মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান গ্রেজেট হবিগঞ্জে চুরি হয়। এ সময় নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় তারা।

এ ঘটনার প্রতিবাদে রোববার (৩১ ) দুপুরে শহরের প্রধান সড়ক টাউন হল এলাকায় ব্যবসায়ীরা রাস্তায় বসে অবরোধ করে রাখে। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

তাদের এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, চ্যানেল আইন কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী, জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েলসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এতে অংশ নেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের চুরিকৃত মালামাল উদ্ধারের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবেন না। প্রয়োজনে রাস্তা অবরোধ লাগাতার কর্মসূচিতে রূপ নিতে পারে বলে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শহরে দোকানপাটে চুরির হোতাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তবে চুরিকৃত মালামাল উদ্ধারের বিষয়টি কঠিন হয়ে যায়। কেননা এসব মালামাল তারা ভিন্নভিন্ন পন্থায় বিক্রি করে থাকে। যে কারণে অনেক সময় চোর গ্রেপ্তার করতে পারলেও চুরিকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয় না। তবে পুলিশ তার চেষ্টা অব্যাহত রেখেছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১১

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১২

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৪

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৫

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৬

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৭

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৮

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৯

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

২০
X