টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় সিঙ্গেল রোডে কোনো গাড়ি থামবে না : সেতু সচিব

টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় অংশ নেন সেতু সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। ছবি : কালবেলা
টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় অংশ নেন সেতু সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটারের মধ্যে মাত্র সাত কিলোমিটার এলাকায় চার লেনের কাজ চলছে। আসন্ন ঈদযাত্রায় ওই সাত কিলোমিটার এলাকা সিঙ্গেল সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। ওই সাত কিলোমিটারে কোনো গাড়ি থামানো যাবে না। ওখানের প্রতি কিলোমিটারে ১০ জন করে দায়িত্বশীল ব্যক্তি সার্বক্ষণিক পাহারায় থাকলে এ সমস্যা এড়ানো সম্ভব হবে।

রোববার (৩১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় এ বিষয় নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক সমিতিসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন সেতু সচিব।

জাতীয় শুদ্ধাচার কৌশল ২০২৩-২৪ এর আওতায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে এ গণশুনানি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের টোলপ্লাজায় টোলবুথ বাড়ানো, মোটরসাইকেলের জন্য আলাদা দুটি টোলবুথ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সচিব বঙ্গবন্ধু সেতু-ঢাকা যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়ক পরিদর্শন করেন।

ওই সভায় জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, টাঙ্গাইল সওজ’র নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, চার লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানে সাইট ম্যানেজার মো. রবিউল আউয়াল, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বালা মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X