খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তরমুজের কেজি ৩০ টাকা, তবুও নেই ক্রেতা

দিনাজপুরের খানসামার একটি দোকানে তরমুজ। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামার একটি দোকানে তরমুজ। ছবি : কালবেলা

বাংলাদেশে ইফতারে সবসময়ই জনপ্রিয় তরমুজ। এ সুযোগ কাজে লাগিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা তরমুজের অতিরিক্ত দাম হাঁকিয়ে বিক্রি করেছেন। কিন্তু সাধারণ ক্রেতা তরমুজ বয়কটের ডাক দিলে সেই তরমুজের দাম নেমে আসে অর্ধেকে। তারপরও বাজারে ক্রেতাশূন্য।

রোববার (৩১ মার্চ) দিনাজপুরের খানসামা উপজেলা গেটের সামনে ফলের দোকান ঘুরে দেখা যায়, তরমুজের দোকানে একদমই ভিড় নেই ক্রেতাদের। অলস সময় পার করছেন বিক্রেতা। রমজান শুরুতেও তরমুজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০ টাকায়। এর কিছুদিন পর তা নেমে আসে অর্ধেকে অর্থাৎ ৪০ টাকায়। কিন্তু ক্রেতারা ৪০ টাকায় কিনতে নারাজ। তাই বাধ্য হয়ে ৩০টাকা কেজি দরে বিক্রি করছেন বিক্রেতারা।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ডিসেম্বর মাসে তরমুজের আবাদ শুরু হয়। ফল ওঠে এপ্রিলে। এরপর মে মাসজুড়ে মাঠে তরমুজ থাকে। এটি ভরা মৌসুম। পরিপক্ব তরমুজ উঠতে উঠতে চৈত্র মাস বা এপ্রিলের প্রথম সপ্তাহ হয়।

তরমুজ বিক্রেতা মোকছেদুল ইসলাম কালবেলাকে বলেন, আমদানি বর্তমানে অনেক বেশি হওয়ায় তরমুজের দাম অনেক কমেছে। বেচাকেনা বেশি না থাকায় হতাশায় ভুগছি। আমদানি আরও বেশি হলে তরমুজ পানির দামে পাওয়া যাবে। এ ছাড়া ক্রেতা একেবারেই নেই।

তরমুজ কিনতে আসা সাজু ইসলাম কালবেলাকে জানান, রোজার শুরুতে যে দামে কিনেছি তার তিন ভাগের এক ভাগ দাম বর্তমানে। তাই কেনার কথা ভাবতেছি। এমন সহনশীল দাম থাকলে কিনে খেতে খুব একটা সমস্যা হবে না।

নূর আমিন নামের আরও এক ক্রেতা কালবেলাকে বলেন, তরমুজের দাম অনেক কমে গেছে। আমরা বয়কট করছি বলেই, এই সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়েছে। এতেই বোঝা গেল, যে পণ্যের দাম বেশি হবে সেটা না খেলেই এমনিতে কমে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কাচারিবাড়ি এখন যেন গোয়ালঘর

২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আবেদন যেভাবে

জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক আটক, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার: টুকু

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিশ্বকাপ থেকে ইরানের বিদায় : ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

বাবরের আমন্ত্রণে হাওরে ২ প্রতিমন্ত্রী

ছিনতাইয়ের নাটক সাজিয়ে অর্থ আত্মসাৎ, সেলস অফিসার গ্রেপ্তার

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার

১০

পেনাল্টির আগে রোনালদোর মুখে ‘বিসমিল্লাহ’ দাবিতে ভাইরাল ভিডিও

১১

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

১২

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

১৪

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

১৫

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

১৭

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৮

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

১৯

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

২০
X