মজিব পাটওয়ারী, হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট নৌকা বানাতে সম্পত্তি বিক্রি দিনমজুরের, উঠাতে চান প্রধানমন্ত্রীকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বানানো সেই স্মার্ট নৌকা। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বানানো সেই স্মার্ট নৌকা। ছবি : কালবেলা

দিনমজুর মফিজুল ইসলাম। তিনি স্বপ্ন দেখছেন তার তৈরি করা ব্যতিক্রমী নৌকায় দুই মিনিটের জন্য হলেও চড়বেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্নে বিভোর হয়ে ইতোমধ্যে তার অটোরিকশাটিকে নৌকায় রূপান্তর করার কাজ শুরু করেছেন। আট আসনের এই নৌকা চলবে সড়কে। এই নৌকাটি তৈরিতে ব্যয় হয়েছে সাত লাখ টাকা। অবিশ্বাস্য হলেও সত্য। মফিজুল ইসলাম নৌকাটি তৈরির স্বপ্নপূরণের জন্য নিজের এক টুকরো সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। নৌকাটির প্রাথমিক নাম রেখেছেন স্মার্ট নৌকা।

মফিজুল ইসলামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চার নম্বর কালোচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মিজি বাড়ি। তিনি ওই মিজি বাড়ির বীর মুক্তিযোদ্ধো জুনাব আলীর মিজির সন্তান।

সরেজমিনে দেখা গেছে, মফিজুল ইসলাম অটোরিকশাকে ঘষামাজা করে নৌকায় রূপ দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রায় সাত লাখ টাকা ব্যয়ে তৈরি আট সিটের স্মার্ট নৌকায় রাখা হয়েছে দুটি দরজা। বসার জন্য আটটি সিট। নৌকার ভেতর ও বাইরে বাংলাদেশের উন্নয়ন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। নৌকাটির ভেতর-বাইরে আলোকসজ্জার কাজ থাকছে। সবচেয়ে অবাক করার বিষয় ডাঙ্গার নৌকা যখন সড়কে চলাচলের উপযোগী করা হচ্ছে, তখন এই অদ্ভুত নৌকাটি দেখতে সাধারণ মানুষের ভিড় শুরু হয়ে গেছে। প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে নৌকাটি দেখতে আসছেন মানুষজন।

কথা হয় নৌকার মালিক দিনমজুর মফিজুল ইসলামের সঙ্গে। তিনি জানান, চার-চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চমবারের মতো আবারও প্রধানমন্ত্রী হবেন—এই আশা ও বিশ্বাস নিজের মধ্যে লালন করে তার তৈরি করা স্মার্ট নৌকাটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। অন্তত দুই মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রীকে এই নৌকায় আরোহী করে নিজে চালক হতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ছাড়াও পাঁচ ওয়াক্ত নামাজের ওজুর পানি নিজ হাতে দিতে আগ্রহ প্রকাশ করেন মফিজুল ইসলাম।

খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বেশ ঝাঁকজমকপূর্ণভাবে রামপুর উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নেতাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানান মফিজুল ইসলাম।

দিনমজুর মফিজুল ইসলাম রাজনৈতিকভাবে কোনো পদ-পদবি ব্যবহার না করলেও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন। তার পরিবারের রয়েছে তিন মেয়ে এক ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X