মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির সাবেক এমপির স্বাক্ষর জাল করে আ.লীগ নেতা কারাগারে

নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক রহমান। ছবি : কালবেলা
নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক রহমান। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের স্বাক্ষর ও সিল জালিয়াতির মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১ এপ্রিল) বগুড়ার নন্দীগ্রাম থানা আমলী আদালতে মামলার শুনানিকালে কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোছা. সঞ্চিতা ইসলাম।

আওয়ামী লীগ নেতা তারেক হোসেন নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর ভূস্কুর এলাকার বাসিন্দা ও ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এজাহার সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন যুক্তরাষ্ট্রে থাকাকালে তার স্বাক্ষর ও সিল ফটোশপে স্ক্যান করে জালিয়াতি করেন আওয়ামী লীগ নেতা তারেক। প্রতারণা করে নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি নিয়োগের ভুয়া সুপারিশের প্রত্যয়ন তৈরি করে। মাদ্রাসার সভাপতি সেজে মিটিং করাসহ নিয়োগপত্রে স্বাক্ষর ও সিল জাল করে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক কালবেলাকে বলেন, মামলাটি বিচারের জন্য জেলা দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। ২০২২ সালে বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেনের পিএস ও বর্তমান উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তারেক হোসেনকে আসামি করে আদালতে মামলা করেন।

তিনি বলেন, সোমবার আসামি পক্ষের আইনজীবীর উপস্থিতিতে দুই ঘন্টা শুনানি হয়। বিচারক কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে আসামি তারেক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X