বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে প্লাইউড বোর্ড কারখানায় আগুন

বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামের প্লাইউড বোর্ড কারখানায় আগুন। ছবি : সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামের প্লাইউড বোর্ড কারখানায় আগুন। ছবি : সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামের প্লাইউড বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৩ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের শুকদাড়া এলাকায় কারখানাটিতে আগুন লাগে। এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কারখানার সূত্র বলছে, গতকাল রাত ১০টা পর্যন্ত কারখানাটির মেশিন চালু ছিল। পরে মেশিনারিজ অফ করে শ্রমিকেরা ফ্যাক্টরি বন্ধ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কারখানার মূল যন্ত্রাংশ ছাড়াও বেশ কিছু ফিনিশ প্রোডাক্টও পুড়ে গেছে।

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর ইসলামের নেতৃত্বে ফকিরহাট, রামপাল ও খুলনা থেকে তিনটি ইউনিটসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফকিরহাট ফায়ার সর্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাজাহান মিয়া বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্তসাপেক্ষে এসব বিষয়ে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেল

১০

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, তলিয়ে গেছে দোকানপাট

১১

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১২

বিনামূল্যে ট্রেনযাত্রীদের তৃষ্ণা মেটানো মুন্নু শেখকে সম্মাননা

১৩

৬৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন অনলাইনে

১৪

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

১৫

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

১৭

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

১৮

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

১৯

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

২০
X