চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে বিভিন্ন ব্যবসায়ীর অপরাধ ধরা পড়ায় ৪টি প্রতিষ্ঠানের মালিককে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে বিভিন্ন গার্মেন্টস, কাপড় ও মিষ্টি বিক্রির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটর মেসার্স হৃদয় ফ্যাশন নামক প্রতিষ্ঠানে তদারকিকালে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রি ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধ ধরা পড়ে। তাই ওই প্রতিষ্ঠানের মালিক আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স আজিজ বস্ত্রালয়ের মালিক আজিজ মাকসুদকে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন জামাকাপড় বিক্রির অপরাধে ৪০ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে শহরের প্রিন্স প্লাজায় মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে তদারকিতে ৭৫০ টাকা মূল্যের একটি শার্টে ২ হাজার ৮৫০ টাকা ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ৭৫০ টাকা দিয়ে কেনা শার্টে ২ হাজার ১০০ টাকা লাভ করা হয়েছে। ইচ্ছেমতো অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এ.কে.এম. আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেখানকার ব্যবসায়ীদের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়।

এ ছাড়া শহরের কবরী রোডে মেসার্স ভাই ভাই ফুসকা হাউসকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রির অপরাধে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া খন্দকার সুইটস, মিঠাইবাড়ী, সাম্পানসহ মিষ্টি বিক্রি প্রতিষ্ঠানগুলোকে ঈদে কোনোপ্রকার শর্ত দিয়ে পণ্য বিক্রি ও মূল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়েছে। তদারকি কাজে সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা পুলিশের একদল সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১০

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১১

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১২

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৬

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৮

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১৯

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

২০
X