কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কাউখালীতে জমে উঠেছে ঈদ মার্কেট

কাউখালীর মার্কেট। ছবি : কালবেলা
কাউখালীর মার্কেট। ছবি : কালবেলা

পিরোজপুরের কাউখালীতে জমে উঠেছে ঈদ বাজার। উপজেলা সদরের দোকানগুলোতে রমজানের মাঝামাঝি থেকে ক্রেতাদের ভিড় লেগেই আছে। কিন্তু দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। তবে গুণগতমানের কারণে দাম একটু বেশি বলে দাবি করেছেন দোকানিরা।

জানা গেছে, কাউখালী বন্দর ব্রিটিশ আমল থেকেই ঢাকাসহ বিভাগ ও জেলা শহরের সঙ্গে পাল্লা দিয়ে ঈদের নতুন পোশাক বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। এখানে ঈদ আয়োজনের কমতি নেই। সকল ধরনের পোশাক কাউখালীতে পাওয়া যাচ্ছে। রমজানের মাঝামাঝির সময় ঈদ বাজারে ঢল নেমেছে। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ নাহেরা, বাবা ড্রেস, দিল্লি বুুটিজ, জর্জের গ্লাসি। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রিপিসসহ রংবেরঙের শাড়ির চাহিদা রয়েছে। ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট, জিন্সপ্যান্ট, পায়জামাসহ আকর্ষণীয় পোশাক রয়েছে দোকানগুলোতে। ক্রেতাদের সকল ধরনের পছন্দের পোশাক এই ঐতিহ্যবাহী কাউখালী বাজারে পাওয়া যাচ্ছে।

ক্রেতা মাসুম বিল্লাহ বলেন, গত বছরের চেয়ে দাম একটু বেশি তবে পছন্দের পোশাক পাওয়া যাচ্ছে। নিম্ন আয়ের মানুষ ফুটপাত থেকে তাদের পছন্দের পোশাক কেনাকাটা করছে। জামা কাপড়ের সঙ্গে বেড়েছে জুতার বেচাকেনা। তবে এ বছর দাম যেন সাধারণ মানুষের নাগালের বাইরে। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক কিনতে তো হবেই। দেড় হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে আকর্ষণীয় পোশাক। ঈদ যতই ঘনিয়ে আসছে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

উপজেলা শহরের বাসিন্দা মাহফুজ হোসেন বলেন, বাজারে সব ধরনের পোশাক রয়েছে। পছন্দ হচ্ছে কিন্তু দাম নাগালের বাইরে। বেশি দামের কারণে অনেকেই কেনাকাটা করতে হিমশিম খাচ্ছে। কচুয়াকাটি গ্রামের বাসিন্দা রাজিন সিকদার বলেন, আগে যে ড্রেস এক হাজার টাকা কিনতাম এখন তা ২ হাজার টাকায় কিনতে হচ্ছে।

শহরের নূর বিতানের মালিক নুরুল আমিন বলেন, এ বছর গুণগতভাবে অনেক ভালো ড্রেস আমাদের দোকানে আছে। দাম একটু বেশি হলেও সকলের নাগালের মধ্যে রয়েছে। এখানে কিনতে এসে কেউ ফিরে যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X