রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন। ছবি : কালবেলা
রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন। ছবি : কালবেলা

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া প্লাস্টিকের ক্যারেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ৫ ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে শুক্রবার (০৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়ার মুনসুরের আলিফ ট্রেডার্স নামের একটি গোডাউনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তার হাদিমা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে দেড় ঘণ্টার মধ্যে বাঘা, পুঠিয়া ও চারঘাটের মোট ৫টি ইউনিট প্লাস্টিকের ক্যারেট গোডাউনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। অনেক বড় গোডাউন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।

মো. রনি আহমেদ নামে প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি বলেন, আলিফ ট্রেডার্স থেকে মুনসুর পুরোনো নষ্ট ভাঙ্গা ক্যারেটসহ অনেক প্লাস্টিক গুঁড়া ও ছোট ছোট করে কেটে বিভিন্ন কোম্পানিকে ট্রাকে করে বিক্রি করত। সেখানে ৫-৭ জন কর্মচারী সবসময় কাজ করত। শুক্রবার বিকেলে হঠাৎ করেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুন দেখে আমরা এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। অবশেষে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

গোডাউনের মালিক মুনসুর আলী বলেন, গোডাউনে কীভাবে যে আগুন লেগেছে তা আমি জানি না। হঠাৎ করেই আগুন দেখতে পাই। পরে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই। আমার এখানে প্রায় কোটি টাকার সম্পদ ছিল। সব পুড়ে ছাঁই হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১০

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১২

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৩

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৪

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৫

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৭

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৮

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৯

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

২০
X