সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সরিষাবাড়িতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ। ছবি : কালবেলা
সরিষাবাড়িতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়িতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হানু শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃত আসামি মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত মহর শেখের ছেলে।

বুধবার (১০ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান কালবেলাকে জানান, সোমবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে হানু শেখকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-২০২০) এর ৯(১) ধারা মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ভুক্তভোগী কিশোরীর মা মোছা. ঝর্না বেগম জানান, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে তার বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরী মেয়ে প্রতিবেশী হানু শেখের বাড়িতে বেড়াতে যায়। এ সময় হানু শেখের বাড়িতে কোনো লোকজন না থাকায় প্রতিবন্ধী মেয়েকে ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে হানু শেখ। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে ইশারায় ঘটনাটি খুলে বলে। পরে তার মা বিষয়টি হানু শেখের বাড়িতে গিয়ে জানতে চাইলে সে উল্টো গালাগালাসহ ঝর্না বেগমকে ভয়ভীতি দেখায়। পরে ঝর্না বেগম থানায় গিয়ে হানু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। সোমবার রাতে (৮ এপ্রিল) পুলিশ অভিযান চালিয়ে আসামির বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করে কিশোরীর মা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত হানু শেখকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বলিউডে আসছে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

১০

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

১১

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

১৩

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

১৪

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

১৫

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

১৬

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

১৭

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

১৮

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

২০
X