মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষে কৃষকের মৃত্যু 

বাকেরগঞ্জে পিকআপ ভ্যান ও মাহিন্দ্রার সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। ছবি : কালবেলা
বাকেরগঞ্জে পিকআপ ভ্যান ও মাহিন্দ্রার সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। ছবি : কালবেলা

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের বাকেরগঞ্জ বাখরকাঠি স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে পিকআপ ভ্যান ও মাহিন্দ্রার সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস হাওলাদার (৬০) পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের মৃত রজব আলী হাওলাদারের ছেলে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইউনুস হাওলাদারের পরিবার জানায়, ইউনুস একজন কৃষক। তিনি করলা চাষ করেছেন। তার উৎপাদিত করলা মাহিন্দ্রায় করে বরিশালে বিক্রয় করে পরিবারের জন্য ঈদ বাজার করতে গেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাহিন্দ্রা গাড়িটি বরিশালের উদ্দেশে রওনা দিলে বাখরকাঠি বাজারে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তি ও আহতদের উদ্ধার করে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ইউনুস হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজন আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১০

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১১

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১২

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৩

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৪

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৫

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৬

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৭

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৮

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৯

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

২০
X