মো.আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম

প্রসূতি সুমনা আক্তার। ছবি : সংগৃহীত
প্রসূতি সুমনা আক্তার। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে একই মায়ের গর্ভে ৬ সন্তানের জন্ম হয়েছে। বুধবার (১১ এপ্রিল) জেলার সখীপুর উপজেলায় কালমেঘা কড়ইচালা গ্রামের এমন ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বহুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর উপজেলার কড়ইচালা গ্রামের অন্তঃসত্ত্বা প্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী সুমনার প্রচণ্ড পেট ব্যথা অনুভব করে। এ সময় তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সুমনার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তারি পরীক্ষা শেষে গৃহবধূ পেটে ৬টি বাচ্চার বিষয়টি নিশ্চিত হন। পরে নরমাল ডেলিভারিতে ৪ মেয়ে ও ২ ছেলে সন্তান প্রসব করানো হয়। তবে প্রবাসীর স্ত্রী সুমনার গর্ভে থাকাবস্থায়ই ৬ শিশু সন্তানের মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

প্রবাসী ফরহাদ মিয়ার মামা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া জানান, আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৬) প্রায় ৫ মাস ধরে অন্তঃসত্ত্বা ছিল। হঠাৎ ব্যথা হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু ৬ সন্তানের জন্ম হয়। তবে সুমনার শারীরিক অবস্থা এখনো ভালো না বলে জানান তিনি।

এ বিষয়ে বহুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন বলেন, এই দম্পতির আগে কোনো সন্তান ছিল না। একসঙ্গে ৬ শিশু গর্ভে থাকাবস্থায় মৃত্য সন্তান প্রসব করেছে। এমন ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

এইচএসসির ভূগোল প্রথম পত্র পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণের অভিযোগ

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

মেসি ম্যাজিক বনাম ইংল্যান্ডের রক্ষণব্যূহ: যেখানে হেরে গেলেন টুখেল

১০

সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

১১

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

১২

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

১৩

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

১৪

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

১৫

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

১৬

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

১৭

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

১৮

প্রসঙ্গ রথযাত্রা

১৯

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X