আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৩৫

হবিগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা
হবিগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পঁয়ত্রিশজন আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ বাজার সংলগ্ন গয়েনহাটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিন গরু ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে পশ্চিমভাগ গ্রামের গয়েনহাটির সামছু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের মিজান মিয়ার লোকজনের কথাকাটাকাটি হয়।

পরে শুক্রবার দুপুরে মিজান মিয়ার বাড়ির সামনে শিশু-কিশোররা ফুটবল খেলতে নামলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে পশ্চিমভাগ বাজারে মিজান মিয়ার পক্ষের আইন উদ্দিনের সঙ্গে সামছু মিয়ার পক্ষের জলিল মিয়ার বিষয়টি নিয়ে পুনরায় বাগবিতণ্ডা বাধে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী বৃদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, গতকাল গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্য বাগবিতণ্ডা হয়। আজ শিশুদের ফুটবল খেলা নিয়ে পুনরায় বাগবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১০

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১১

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১২

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৩

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৪

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৫

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৬

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৭

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৯

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

২০
X