সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

খুলনার দাকোপে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সুস্মিতা মণ্ডল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কামারখোলা ইউনিয়নের দাকোপ-কালাবগী বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুস্মিতা ঠাকুরবাড়ি গ্রামের নয়ন মণ্ডলের মেয়ে।

নিহত সুস্মিতার দাদু প্রশান্ত মণ্ডল জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে মায়ের সঙ্গে কালীনগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সুস্মিতা। পথিমধ্যে তার মায়ের হাত থেকে ছিটকে কালাবগী-সুতারখালীর দিক থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সে গাড়িটির নিচে পড়ে যায়। এতে সে রাস্তায় অচেতন হয়ে পড়ে।

স্থানীয় লোকজন সুস্মিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যে কালীনগর ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়। পরে তার মৃতদেহ বাড়িতে আনা হয়েছে। মেয়েটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই ঘটনার পর ইজিবাইক রেখে চালক পালিয়ে গেছেন। তবে ইজিবাইকটি জব্দ করে রাখা হয়েছে।

দাকোপ থানার ওসি মোহাম্মদ আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ইজিবাইকটি জব্দ করে রেখেছে। পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার কী চায়, তার ওপর ভিত্তি করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১০

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১২

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৩

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৪

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৬

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৮

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৯

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

২০
X