দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাতিজার দায়ের কোপে চাচা খুন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পটুয়াখালীর দুমকিতে মানুষিক ভারসাম্যহীন ভাতিজার ধারাল দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আ. আজিজ সিকদার (৭০) খুন হয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ মর্মান্তিক খুনের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদিফেরত ছেলে শহিদ শিকদার (২৮) ঘটনার দিন আকস্মিক উত্তেজিত হয়ে ৩/৪ প্রতিবেশীর ঘরের দরজা, জানালা ভেঙে দিগ্বিদিক ছোটাছুটি করছিলেন। এ সময় তার চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের হাতে থাকা ধারাল দা কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। প্রতিবেশী লোকজন অভিযুক্ত শহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গুরুতর আহতকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেবাচিম হাসপাতালে নেওয়ার পর বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত শহিদ সিকদারের ভাই সবুজ সিকদারের দাবি, সৌদিফেরত শহিদ সিকদার বেশ কয়েক দিন ধরে একাকিত্বে থেকে অসংলগ্ন আচরণ করছিল। কারও সঙ্গে কোনো পূর্ববিরোধ না থাকলেও মানুষিক ভারসাম্য হারিয়ে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ বরিশাল হাসপাতাল মর্গে আছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

কালবেলা/এমএ/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১০

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১১

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১২

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৩

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৪

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৫

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৬

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৭

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৮

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৯

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

২০
X