ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে কৃষক নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষ‌ক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শ‌নিবার (১০ জুন) বিকেলে উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর সীমান্তে এ ঘটনা ঘটে। ওই কৃষকের নাম জিন্নাত আলী (৫৫)। তিনি ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট কলোনির মৃত মফিজ উদ্দীনের ছেলে।

রাণীশং‌কৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ব‌লেন, বিকেলে ঘাস কাটতে গেলে জিন্নাতকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ সদস্যরা । এ সময় পেটে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ সংবাদমাধ্যমকে বলেন, দুপুরে জিন্নাত আলী জগদল সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ৩৭৪ নম্বর পিলার এলাকার কাঁটাতারের কাছে চলে যান। সেই সময় ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

তিনি বলেন, বিজিবির পক্ষ থেকে নিরীহ বাংলাদেশির ওপর গুলি ছোড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে যা যা করা দরকার, তারা সেটি করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারিত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১০

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১১

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১২

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৩

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৪

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৫

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

১৭

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১৮

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১৯

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

২০
X