কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সংঘর্ষ ঠেকাতে আ.লীগ নেতাসহ আটক ৪

কেন্দুয়া থানা কার্যালয়। ছবি : কালবেলা
কেন্দুয়া থানা কার্যালয়। ছবি : কালবেলা

জায়গা নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র দুপক্ষের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় রামদা ও বল্লমসহ বেশ কিছু দেশীয় অস্ত্রাদিও জব্দ করা হয়।

রোববার (১৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক অন্য ৩ জন হলেন হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক নাড়ু মিয়া ও হাসান মিয়া।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে- জায়গা নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে আমতলা গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও তার লোকজনের সঙ্গে একই গ্রামের আব্দুর রাজ্জাক নাড়ু মিয়া এবং তার লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জেরে সোমবার (১৫ এপ্রিল) ভোরে সংঘর্ষ লিপ্ত হওয়ার লক্ষ্যে রোববার রাত থেকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র মজুদসহ প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পাওয়ার পর সংঘর্ষ ঠেকাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারকে সঙ্গে নিয়ে রাতেই ওই গ্রামে ছুটে যান ওসি মো. এনামুল হক। পরে ঘটনার সত্যতা পাওয়ায় একপক্ষের অ্যাডভোকেট রফিকুল ইসলাম, তার ভাই হাফিজুর রহমান, ভাতিজা হাসান মিয়া ও অপর পক্ষের আব্দুর রাজ্জাক নাড়ু মিয়াকে আটক করে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের লোকজনের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিরোধ মীমাংসার বিষয়ে সিদ্ধান্ত হওয়ায় স্বজনদের জিম্মায় আটকদের ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

তেহরানে আজ খামেনির প্রতি শেষশ্রদ্ধা, এরপরের কর্মসূচি কী

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

২০ শিশুসহ শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

১০

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

১১

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১২

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

১৩

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

১৪

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

১৫

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

১৬

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

১৭

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

১৮

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

১৯

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

২০
X