উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-ছেলে হত্যা মামলায় কারাগারে ৩২ আসামি

বাবা-ছেলে হত্যা মামলায় কারাগারে ৩২ আসামি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুরে বাবা-ছেলে হত্যা মামলায় আরও ৫ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ নিয়ে এই মামলার মোট ৩২ জন আসামিকে কারাগারে পাঠাল আদালত।

আসামিরা হলেন, উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মজনু মোল্লা (৪২), একই গ্রামের মৃত মিজান মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৮), আলী আজগরের ছেলে রফিকুল হাসান (২২), কোরবান আলীর ছেলে শান্ত হোসেন (২৫) ও আব্দুস সোবহানের ছেলে সোহেল রানা (৩০)।

আজ রোববার (১৬ জুলাই) দুপুরে তারা সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে জামিন শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩০ মে এই পাঁচ আসামি হাইকোর্ট থেকে ছয় সাপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষক লীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হয়। এ সময় জামাল উদ্দিন প্রামানিকের বাবা মোশারফ প্রামানিকসহ অন্তত ১০ জন আহত হয়। এরপর গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোশারফ প্রামানিকের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মোশারফ প্রামানিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আজ পাঁচ আসামিকে কারাগারে পাঠান আদালত। এর আগে গত ৭ জুন ৪ আসামি এবং ৪ জুলাই ২৩ আসামিকে কারাগারে পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X