চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:২৮ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

পাউরুটি না পেয়ে কর্মচারীকে পেটালেন হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান

দোকানে ঢুকে কর্মচারীকে চড়-থাপ্পড় মারেন হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী। ছবি : কালবেলা
দোকানে ঢুকে কর্মচারীকে চড়-থাপ্পড় মারেন হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী। ছবি : কালবেলা

পাউরুটি না পেয়ে ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে এক কর্মচারীকে চড়-থাপ্পড় ও প্রাণনাশের হুমকি দিয়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী।

রোববার (১৪ এপ্রিল) রাতে হাইমচরের আলগী বাজারের রসবিলাস মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাউরুটি দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে রসবিলাস মিষ্টির দোকানে প্রবেশ করেন জাহাঙ্গীর হোসেন। পরে দোকানের কর্মচারী আজগরকে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে চেয়ারম্যান ও তার এক কর্মী আজগরকে থাপ্পড় মারতে থাকে। আজগর যাতে আইনের আশ্রয় না নেয় সে জন্য তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

রসবিলাসের হাইমচর শাখার ভুক্তভোগী কর্মচারী মো. আজগর বলেন, শামীম নামের এক লোক ফোনে ৫০ পিস পাউরুটির অর্ডার দিতে চায়। পরে ঈদের বন্ধের কারণে পাউরুটি দেওয়া যাবে না বলে জানাই। এ নিয়ে শামীমের হয়ে জাহাঙ্গীর এসে দোকানে ঢুকে আমাকে থাপ্পড় দিতে থাকে। তারপর এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দিয়ে যায়।

রসবিলাসের জেনারেল ম্যানেজার আব্দুল করিম বলেন, আমরা দীর্ঘ ১২ বছর চাঁদপুর জেলায় সাতটি শোরুম নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। রোববার (১৪ এপ্রিল) রাত ১০টায় রুটি চাইলে কর্মচারী আজগর রুটি নাই বলে জানায়। এতে জাহাঙ্গীর ও শামীম আমার কর্মচারীরকে কিল-ঘুষি ও থাপ্পড় মারে। সে চিৎকার করলে তার মুখে চেপে ধরে বলে তোকে মেরে ফেলব। যেগুলোর ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। আমরা ন্যায়বিচার পেতে হাইমচর থানায় জাহাঙ্গীর বেপারীকে ও শামীমকে আসামি করে মামলা করেছি। এমনকি জেলা প্রশাসক বরাবরও লিখিতভাবে জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বেপারী ও শামীমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কারোর বক্তব্যই পাওয়া যায়নি।

চাঁদপুরের হাইমচর থানার ওসি মো. ইয়াছিন কালবেলাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X