সিঙ্গাইর মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:১০ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

উপজেলা ভোটে লড়তে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান। ছবি : কালবেলা
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বলধারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান।

তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পরপর ৭ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৯ এপ্রিল (মঙ্গলবার) মাজেদ খান পদত্যাগ পত্র জমা দেন। প্রাথমিক প্রক্রিয়া শেষে আব্দুল মাজেদ খানের পদত্যাগপত্র গ্রহণ করে বলধারা ইউপি চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়।

হাজি আব্দুল মাজেদ খান বলেন, উপজেলা নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আশা করছি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

উল্লেখ্য, প্রথম ধাপের উপজেলা নির্বাচন হিসেবে সিঙ্গাইর উপজেলায় আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১০

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১১

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৩

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১৪

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১৫

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৬

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৮

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১৯

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

২০
X