আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে পদত্যাগপত্র জমা দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ডালিম। ছবি : কালবেলা
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে পদত্যাগপত্র জমা দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ডালিম। ছবি : কালবেলা

আসন্ন উপজলো পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম পদত্যাগ করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) উপজলো নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

শাহনওেয়াজ ডালিম বর্তমানে আশাশুনি উপজলো আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দীপ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড় দীপু, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বড়দল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, আনুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আলম, কুল্যা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল বাসেত হারুন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মণ্ডল, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দীন প্রমুখ।

পদত্যাগপত্র জমা দেওয়ার আগে নির্বাচন অফিসের সামনে উপস্থিত শত শত জনতার উদ্দেশে ডালিম বলেন, আমি খাজরা ইউনিয়ন থেকে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবার আমি আপনাদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আশা করি সর্বস্তরের মানুষের সমর্থনে আমি উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হবো।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে উন্নয়নের নির্বাচন। তাইতো আশাশুনি উপজেলাবাসীর উন্নয়নে আমরা সব চেয়ারম্যানরা একসঙ্গে হয়েছি এবং একসঙ্গে কাজ করে যাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর বলেন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্রে তিনি উপজলা নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১০

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১১

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১২

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৩

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৪

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৫

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৭

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৮

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৯

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

২০
X