নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:২১ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বজ্রপাতে একজনের মৃত্যু, ২ নারী আহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে মো. জাকির আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ব্রাহ্মণেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির আলী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে রায়পুরার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণ্যেরটেক এলাকায় শ্বশুর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন এবং পেশায় একজন পিকআপভ্যানচালক।

জানা গেছে, বিকেলে ব্রাহ্মণ্যেরটেক এলাকার এলাহী বক্সের বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিল জাকির আলী। হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার সময় বজ্রাঘাত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরজাল ইউপি সদস্য সাব্বির আহমেদ তুহিন বলেন, জাকির আলী রাস্তা পাশে বসা ছিলেন, হঠাৎ ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর দিকে জেলার বেলাব ও মনোহরদীতে বজ্রপাতে আরও দুজন আহত হয়েছে। আহতরা হলেন- বেলাব উপজেলার ধুকুন্দী এলাকার দুলাল মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৪০) এবং মনোহরদী উপজেলার আকানগরের কাওছার মিয়ার স্ত্রী ঝুমা আক্তার (২৬)।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ মোল্লা জানান, বজ্রপাতের ঘটনায় রায়পুরার একজন নিহত হয়েছে। এ ছাড়াও মনোহরদী এবং বেলাব থেকে আগত আকলিমা আক্তারকে ভার্তি নিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং মনোহরদীর ঝুমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X