ভূঞাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমন্ত স্বামীর জননাঙ্গ কেটে পালালেন স্ত্রী

আহত ফিরোজ মিয়ার বাড়িতে স্থানীয়রা ভিড় করেন। ছবি : কালবেলা
আহত ফিরোজ মিয়ার বাড়িতে স্থানীয়রা ভিড় করেন। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘুমিয়ে থাকা স্বামীর জননাঙ্গ কেটে পালিয়েছেন জাকিয়া নামে এক গৃহবধূ। গুরুতর আহত ফিরোজ মিয়াকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

বুধবার ( ১৭ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত স্বামী ফিরোজ মিয়া গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামের শাহজাহানের ছেলে।

ভূঞাপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সের উপসহকা‌রী মে‌ডি‌কেল অফিসার কাজল তালুকদার কালবেলাকে ব‌লেন, ফিরোজ মিয়ার জননাঙ্গের পু‌রো অংশ কে‌টে ফেলা হ‌য়ে‌ছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠিয়েছি।

ফি‌রো‌জের মামা আরজু কালবেলাকে বলেন, ফিরোজ মিয়ার সঙ্গে পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় জাকিয়ার। বিয়ের পর থেকেই পারিবারিক ও দাম্পত্য কলহ শুরু হয়। তাদের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। গত ছয় মাস আগে আদালতের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়ে যায়। রমজানের মধ্যে তাদের বিচ্ছেদকে আবার বিবাহবন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন স্থানীয় গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার।

তিনি বলেন, সকালে ঘুমন্ত অবস্থায় ভাগিনা ফিরোজের জননাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী। পরে পাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার স্ত্রী বাড়ি থেকে পালিয়েছে।

ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার বলেন, তাদের দাম্পত্য কলহের একটা সুরাহা করে দিয়েছিলাম। হঠাৎ করে কেন যে এমন ঘটনা ঘটাল। ঘটনার পর মেয়ে বাড়ি থেকে পালিয়েছে।

স্থানীয়রা জানান, ফিরোজ তার স্ত্রী জাকিয়ার পরকীয়ার কথা জানতে পারায় এ নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এর জেরে স্বামীর জননাঙ্গ কেটে বাড়ি থেকে পালিয়ে যায় সে।

ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ কালবেলাকে বলেন, আমি ঘটনাটি জেনেছি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

১০

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

১১

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

১২

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১৩

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১৪

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

১৫

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

১৬

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

১৭

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

১৮

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

১৯

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

২০
X