কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রচারণা শুরুর আগেই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মাইক হাতে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক জুটন। ছবি : কালবেলা
মাইক হাতে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক জুটন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রচারণা শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ওঠেছে চেয়ারম্যান পদের প্রার্থী এমদাদুল হক জুটনের বিরুদ্ধে। বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে বৈধতা পেয়েই তিনি রঙিন ব্যানার ব্যবহার ও সমাবেশ করে প্রচারণা করেন। আর এমন প্রচারণার তিনি তার ব্যক্তিগত ফেসবুকে লাইভও করেছেন।

ফেসবুক লাইভে দেখা যায়, কয়েকশ মানুষের সামনে তিনি ও তার সমর্থকরা হ্যান্ড মাইকে বক্তব্য রাখছেন। তার পাশেই টানানো রয়েছে রঙিন ব্যানার। যাতে তিনি জনগণের কাছে ভোট চাইছেন।

জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাকুন্দিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতীক বরাদ্দের পরে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। তবে সেই আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে বৈধতা পেয়েই প্রচারণা শুরু করেছেন এমদাদুল হক জুটন।

এ বিষয়ে এমদাদুল হক জুটনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম জানান, বিষয়টি আমার জানা নেই। আমরা বৃহস্পতিবার (১৮ মে) নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং করব। পরে আচরণবিধি দেখাশোনার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। তারা বিষয়গুলো দেখবে। আমার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানাব। প্রার্থীর সঙ্গে কথা বলে বিষয়টি সাবধান করে দেব।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ৮ মে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

আমি কারও জমি দখল করিনি: কাফি

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়েছিল একবার, কে জিতেছিল?

হেফাজত আমিরের ডাকে ঐক্যবদ্ধভাবে চলার অঙ্গীকার ৭ ইসলামী দলের

১০

সৌদিতে সড়কে ঝরল ২ ভাইয়ের প্রাণ

১১

ইরানে আলি খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড

১২

১৩ জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার

১৩

শ্রোতা মুগ্ধতায় ঈশিকার ‘পরাণ’

১৪

কোথায় আটক হলেন জিয়াউর রহমানের হত্যাকারী?

১৫

চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

১৬

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

১৭

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

১৮

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি লেগেছিল শাওনের শরীরে: এমপি মান্নান 

১৯

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

২০
X