সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় অপহরণ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তামিম হোসেন (৭) নামে এক শিশুকে সিরাজগঞ্জের বেলকুচি থেকে উদ্ধার করেছে র্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে বেলকুচি উপজেলার চন্দনগাঁতী এলাকা শিশুটিকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়। অপহৃত তামিম হোসেন চুয়াডাঙ্গা জেলা সদরের হানুরবাড়াদি গ্রামের মো. সুন্নত আলীর ছেলে। গ্রেপ্তার মো. আল আমিন (২৯) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেষতলী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।

এতে উল্লেখ করা হয়, প্রায় ২ মাস আগে ভিকটিম তামিমের বাবা সুন্নত আলীর সঙ্গে আল আমিনের সখ্যতা গড়ে ওঠে। আল আমিন বন্ধুত্বের সুযোগ নিয়ে গত বুধবার (১৭ এপ্রিল) বিকেলে কৌশলে সুন্নত আলীর বাড়ির পেছনে পাকা রাস্তা থেকে তামিম হোসেনকে অপহরণ করেন।

ঘটনার পরেই সুন্নত আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। র্যাব-১২ বিষয়টি জানার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তামিমকে উদ্ধার ও আসামি আল-আমিনকে গ্রেপ্তার করেছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১০

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১১

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৩

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৫

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৬

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৭

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৮

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৯

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

২০
X