নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু

কই মাছ। পুরোনো ছবি
কই মাছ। পুরোনো ছবি

নরসিংদীর মাধবদীতে গলায় কই মাছ আটকে মিয়া চাঁন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। মিয়া চাঁন ওই গ্রামের তারব আলীর ছেলে।

স্বজনরা জানান, বুধবার রাতে প্রবল বৃষ্টির সময় বাড়ির পাশের নালায় কই মাছসহ বিভিন্ন মাছ দেখে তা ধরতে যান মিয়া চাঁন। এ সময় একটি কই মাছ ধরার পর তা রাখার কোনও পাত্র না থাকায় মুখ দিয়ে কামড়ে আটকে রাখেন তিনি। একইসঙ্গে আরও মাছ ধরার চেষ্টা করেন। এর মাঝেই কই মাছটি মুখের ভেতরে ঢুকে গলায় আটকে যায়। পরে শ্বাসবন্ধ হয়ে ছটফট করদে থাকলে পরিবারের লোকজন তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালের নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করে। স্বজনরা ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ ভূঁইয়া বলেন, গলায় মাছ আটকে মৃত্যু হয়েছে ঘটনাটি দুঃখজনক। পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X