বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার ছেলেকে দেখে রাইখো’

স্বর্ণ ব্যবসায়ী সঞ্জীব দেবনাথ। ছবি : সংগৃহীত
স্বর্ণ ব্যবসায়ী সঞ্জীব দেবনাথ। ছবি : সংগৃহীত

‘আমার ছেলেকে দেখে রাইখো’- ‍স্ত্রীকে ফোন দিয়ে এ কথা বলে বিষপানে আত্মহত্যা করেন সঞ্জীব দেবনাথ। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।

শরীয়তপুরের জাজিরা উপজেলার লাউখোলা বাজারের স্বর্ণ ব্যবসায়ী সঞ্জীব দেবনাথ মৃত্যুর আগে স্ত্রী মুক্তা দেবনাথের কাছে ফোন করে এসব কথা বলেন।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সঞ্জীব দেবনাথ (৫০) দীর্ঘ ২৫ বছর ধরে স্বর্ণের ব্যবসা করেন। ব্যবসার খাতিরে অনেকের কাছে টাকা পান তিনি। আবার তার কাছেও অনেকে টাকা পান। যাদের কাছে টাকা পেতেন তারা পাওনা পরিশোধ না করে উলটে তাকে নানা ধরনের হুমকি দিত। এ নিয়ে হতাশায় ভুগছিলেন তিনি। হতাশা থেকে সঞ্জীব দেবনাথ আত্মহত্যা করে থাকতে পারে বলে দাবি নিহতের পরিবারের।

নিহতের স্ত্রী মুক্তা দেবনাথ বলেন, আমার স্বামী দুপুরে দোকানে থাকা অবস্থায় আমাকে ফোন করে বলেন, আমার ছেলেকে দেখে রাইখো। এর কিছুক্ষণ পরে তিনি বাড়িতে আসেন এবং বিছানায় পড়ে যান। তার সঙ্গে কথা বলে জানতে পারি তিনি বিষ জাতীয় কিছু খেয়েছেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে আমরা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে পৌঁছানোর পর পরই তিনি মারা যান।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিষপানে এক ব্যক্তি মারা গেছেন শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X