সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে প্রবাসীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সিলেটের ওসমানী নগরে লন্ডন প্রবাসী আমিনা বেগম (৬০) হত্যায় আব্দুল জলিল প্রকাশ নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল জলিল প্রকাশ কালু (৩৯)। তিনি ওসমানীনগর উপজেলার নগরীকাপন গ্রামের মৃত আব্দুল কাছিমের ছেলে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মজিদ খান মানিক।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন আমিনা বেগম। সন্তানরা সেখানে বসবাস করায় তিনি ওসমানী নগরের গোয়ালাবাজার নিজ বাসায় একা বসবাস করতেন। ২০২০ সালের ২৮ জুলাই বিকেলে আমিনা বেগমের সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন তার ভাই আব্দুল কাদির। পরে ফোন বন্ধ পেয়ে ওই বছরের ৩০ জুলাই বাদীর ছোট ভাই আব্দুল খালিক তার ছেলে আব্দুস সামাদকে পাঠালে ঘরের গেট তালাবদ্ধ দেখে বাড়িতে ফিরে আসেন। পরে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বাসায় গিয়ে কলিং বেল দিলেও কোনো সাড়া শব্দ মেলেনি। পরে পুলিশ এসে বাসার ভেতরে ডাইনিং রুমের বাথরুমে গলাকাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় থেকে আমিনা বেগমের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই উপজেলার বিরাই গ্রামের মৃত মন্তাজ উল্লাহর ছেলে আব্দুল কাদির ওসমানীনগর থানার বাদী হয়ে ২০২১ সালের ১ আগস্ট হত্যা মামলা দায়ের করেন।

২০২০ সালের ১৬ ডিসেম্বর কালুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম। মামলাটি এই আদালতে বিচারের জন্য ২০২১ সালের ১৪ অক্টোবর অভিযোগ গঠন করে আসামির নামে বিচারক কাজ শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X