গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এসআইকে পিটিয়ে মাথা ফাটানোয় গ্রেপ্তার ১৬

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা

টাঙ্গাইলের গোপালপু‌রে সাইফুল ইসলাম না‌মে এক পু‌লিশ কর্মকর্তার মাথা ফাটানোয় নারী-পুরুষসহ ১৬ জনকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (২০ এপ্রিল) সকা‌লে উপ‌জেলার হা‌দিরা ইউনিয়‌নের পল‌শিয়া গ্রা‌ম থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবা‌র (১৯ এপ্রিল) দুপু‌রে ওই গ্রা‌মে থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে জোর করে ধান কে‌টে নেওয়ার অভিযোগ পেয়ে গোপালপুর থানা পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সেখা‌নে যান।

এ সময় ধান কাটা বন্ধ করা নিয়ে দুইপ‌ক্ষের চলমান সংঘ‌র্ষে পু‌লি‌শের ওপর হামলা হয়। এতে পু‌লিশ কর্মকর্তা সাইফুলসহ চারজন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, পলশিয়া পূর্বপাড়া গ্রামের কাজিম মন্ডল একদল সন্ত্রাসী নিয়ে একই গ্রামের সানু মিয়ার ডুব বিলের ২ বিঘা পাকা বোরো ধান কাটা শুরু করে। সানু মিয়া ট্রিপল নাইনে ফোন দিলে গোপালপুর থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম একজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশ দেখে সস্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। তারা রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এত সাব ইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথা ফেটে যায়। কনস্টেবল শফিকুল ইসলামসহ সানু মিয়ার দুই আত্মীয় আহত হয়। আহতরা সবাই গোপালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গোপালপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার প্রিয়াঙ্কা জানান, সাব ইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

গোপালপুর থানার ওসি ইমদাদুল হক তৈয়ব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১০

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১১

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১২

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৩

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৪

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৫

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৭

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৮

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৯

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

২০
X