খান মাহমুদ আল রাফি, মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সমবায় সমিতির নামে প্রতারণার ফাঁদে শতাধিক গ্রাহক 

গাংনীর পোড়াপাড়া গ্রামের ভুক্তভোগী গ্রাহকদের চোখে মুখে একরাশ হতাশা। ছবি : কালবেলা
গাংনীর পোড়াপাড়া গ্রামের ভুক্তভোগী গ্রাহকদের চোখে মুখে একরাশ হতাশা। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীর পোড়াপাড়া গ্রামে ঋণ দেওয়ার কথা বলে চার গ্রামের শতাধিক ব্যক্তির কাছ থেকে ১৫ লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে ফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় ভুক্তভোগীরা মেহেরপুর সদর ও গাংনী থানায় পৃথক দুটি অভিযাগ দায়ের করেছেন।

জানা গেছে, গাংনী উপজলার গাড়াডোব পোড়াপাড়া গ্রামের কথিত কবিরাজ শাবানা ওরফে পানসির বাড়িভাড়া নেওয়ার কথা বলে আস্তানা গড়ে চার ব্যক্তি। যারা নিজেদের ফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। বাড়িভাড়ার চুক্তিনামা করার আলাচনার মধ্য দিয়ে কেটে যায় কয়েক দিন। এর মধ্যেই তারা গাড়াডোব, আলমপুর, শ্যামপুর ও সাহারবাটিসহ বিভিন্ন গ্রামে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য মানুষের বাড়ি বাড়ি যেতে থাকেন। এক লাখ টাকা ঋণের বিপরীতে সঞ্চয়ে জমা করতে হবে ১২ হাজার টাকা। এমন শর্তে ওই গ্রামগুলোর অসংখ্য মানুষ অজানা-অচেনা মানুষের হাতে তুলে দেয় টাকা। এলাকার মানুষের মৌখিক অভিযোগের ভিত্তিতে এ টাকার পরিমাণ ১৫ লক্ষাধিক বলে জানা গেছে।

গত শনিবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন ও ঋণ বিতরণের কথা বলে পোড়াপাড়া গ্রামের ওই বাড়ির সামনে তৈরি করা হয় গেট। অফিসে রাখা হয় ডেকোরেটর থেকে আনা কয়েকটি টেবিল। তার ওপর কয়েকটি খালি ফাইল, রেজিস্ট্রার ও ফাইল বক্স।

রোববার (১৬ জুলাই) বিকেল পর্যন্ত সমিতির কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তিরা এলাকায় থাকলেও সন্ধ্যার পর থেকে তারা লাপাত্তা। এমনকি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান এলাকাবাসী।

ভুক্তভোগীরা সাধ্যমতো চেষ্টা করেও ওই সমবায় সমিতির কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তিদের হদিস পাননি। শনিবার আলমপুরের এক ভুক্তভাগী মেহেরপুর সদর থানায় এবং গাড়োডাব গ্রামের এক ভুক্তভোগী গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছন।

গাংনী উপজলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মটু বলেন, ‘ফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে কোনো প্রতিষ্ঠানের অনুমোদন মেহেরপুর জেলাতেই নাই। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কিছু সুযোগ সন্ধানী প্রতারক প্রায়ই এভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে।’

গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X