নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমে সদস্য মো. শরীফ উল্যাহ। ছবি : সংগৃহীত
আনসারুল্লাহ বাংলা টিমে সদস্য মো. শরীফ উল্যাহ। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শরীফ উল্যাহকে (২০) গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট।

সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরীফ মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।

জানা যায়, সকালে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়া হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, আসামি শরীফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সে ফেসবুক গ্রুপে ইসলামিক আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে প্রজাতন্ত্রের জানমাল ও সম্পত্তির ক্ষতি সাধনের ষড়যন্ত্রে লিপ্ত। উগ্রবাদী পোস্ট প্রচার করার অপরাধ করে আসছে। দীর্ঘ নজরদারি শেষে ১টি মোবাইল ও ১টি সিমসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, মামলাটি এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তদারকি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X