সিলেট জেলা প্রতিনিধি:
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:২৭ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াতের তিন প্রার্থী

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটে মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন নেতা। সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন প্রার্থিতা প্রত্যাহার করেন তারা।

বিষয়টি নিশ্চিত সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করা জামায়াতের তিন প্রার্থীরা হলেন সিলেট সদর উপজেলার ইসলাম উদ্দিন, দক্ষিণ সুরমার মো. সুলাইমান হোসেন ও বিশ্বনাথের মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

জামায়াতের কিন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করা ছাড়াও দক্ষিণ সুরমা উপজেলায় ফখরুল ইসলাম সাইস্তা নামে এক চেয়ারম্যান প্রার্থী ও বিশ্বনাথ উপজেলায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া বিশ্বনাথে ভাইস চেয়ারম্যান পদে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও এক প্রার্থী।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে দক্ষিণ সুরমা উপজেলার মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আবেদন করছেন চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা। যার শুনানি হবে মঙ্গলবার। বিষয়টি ফখরুল ইসলাম সাইস্তা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১০

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১১

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১২

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৩

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৪

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৫

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৭

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৮

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৯

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

২০
X