স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার তিন দাবিতে বিসিবি নির্বাচনের সময় পেছানোর দাবি

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মনোনয়ন প্রত্যাহার করা কয়েকজন প্রার্থী এবার সরাসরি সামনে এনে দিয়েছেন তিনটি প্রস্তাব— বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ কিছুদিন বাড়ানো, প্রয়োজনে অ্যাডহক কমিটি গঠন এবং নির্বাচন পিছিয়ে নতুন করে সময়সূচি নির্ধারণ। মূল যুক্তি, গুরুত্বপূর্ণ ক্রীড়া সংগঠকদের অনুপস্থিতিতে এই নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে।

বুধবার ছুটির দিনেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। দুপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করতে আসেন প্রার্থিতা প্রত্যাহার করা ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম ও আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস। সঙ্গে ছিলেন ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে মনোনয়ন জমা দেওয়া আবদুল্লাহ মোহাম্মদ ফুয়াদ রেদুয়ান।

যদিও প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ হয়নি, পরে সাংবাদিকদের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে দাবিগুলো পৌঁছে দেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এখানে ভালো ক্রীড়া সংগঠকরা নেই। আমরা চাই, তারা যেন নির্বাচনে অংশ নিতে পারেন। তাই সময় বাড়ানো, অ্যাডহক কমিটি বা পুনর্নির্ধারিত তারিখ—যে কোনো পথে সমাধান খুঁজে নিতে হবে।’

রফিকুল আরও জানান, ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে কোয়াবের মাধ্যমে অনেক ক্রিকেটার, এমনকি তামিম ইকবালও উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবারই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। তাদের মধ্যে অনেকে নির্বাচনের ‘ফিক্সিং’ বন্ধ করার আহ্বানও জানিয়েছেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ‘অভিভাবক’ আখ্যা দিয়ে রফিকুল বলেন, ‘আমরা বিশ্বাস করি উনি যথাযথ সুন্দর একটা সিদ্ধান্ত নেবেন। যেন ক্রিকেট ক্ষতিগ্রস্ত না হয়।’

এদিকে নির্বাচনের বৈধতা নিয়ে কারও আপত্তি থাকলে তা গতকাল দুপুর পর্যন্ত ই-মেইলে নির্বাচন কমিশনকে জানানোর সুযোগ ছিল। তবে আপত্তি জানানো হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

সব মিলিয়ে বিসিবির নির্বাচন সামনে রেখে একদিকে যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে, অন্যদিকে প্রশ্ন উঠছে—দাবিদাওয়া, প্রতিবাদ আর প্রার্থীদের সরে দাঁড়ানোয় নির্ধারিত তারিখে নির্বাচন আদৌ হবে তো?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X