চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আপন তিন ভাই নিয়োগ বোর্ডে!

আপন তিন ভাই নিয়োগ বোর্ডে!

কুড়িগ্রামের চিলমারীতে রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পারিবারিক কমিটির মাধ্যমে এবং গোপনে নিয়োগ বোর্ড পরিচালনার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জুন) দুপুরে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের হস্তক্ষেপে উপজেলার ওই মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগিত হয়। জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকায় অবস্থিত রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শুন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগে দুপুরে নিয়োগ নির্বাচনী বোর্ড শুরু হয়। এ সময় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা সেখানে গিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ডিজি’র প্রতিনিধির নিকট নিয়োগ বোর্ডের বৈধতা সম্পর্কে জানতে চায়। এ সময় তাদের প্রশ্নের কোন জবাব না দিয়েই ডিজি প্রতিনিধি নিয়োগ বোর্ড অসম্পন্ন রেখে চলে যান।

ছাত্রলীগ কর্মীদের দাবি, ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহ-সভাপতি ও শিক্ষক প্রতিনিধি আপন তিন ভাই। তারা ওই বোর্ডে অধ্যক্ষ ও ডিজি’র প্রতিনিধিকে নিয়ে গোপনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছেন।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক বদিউজ্জামান বদরুল বলেন, নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে আমাদের কোন আপত্তি থাকবে না।

রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম বলেন, শুন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বোর্ড আয়োজন করা হয়েছিল। বোর্ডটি অসম্পন্ন রয়েছে।

মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ জানান, এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তহীনতায় ভুগছি, পরে কথা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X