সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে হিটস্ট্রোকে আরও এক কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে চলেছে মাঝারি তাপপ্রবাহ। জেলার দুটি আবহাওয়া স্টেশনে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে তীব্র গরমের মধ্যে মাঠে কৃষি কাজ করতে গিয়ে জেলায় হিটস্ট্রোকে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রামে চরে কৃষক পেয়ার ব্যাপারীর (৭৫) মৃত্যু হয়। এর আগে সকালে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়ায় মাঠে কৃষি কাজ করতে গিয়ে কৃষক আফসার আলীর (৬৫) মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আফসার আলী বাড়ি থেকে মাঠে কৃষি কাজ করার জন্য বের হন। কাজ করতে করতেই তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেইতার মৃত্যু হয়। তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কালুপাড়ায় আফসার আলী নামে এক কৃষক হিটস্ট্রোকে মারা গেছেন বলে শুনেছি।

গান্ধাইল ইউনিয়নের সদস্য (ইউপি মেম্বর) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে বৃদ্ধ পেয়ার আলী তার কৃষি জমি দেখার জন্য যমুনায় জেগে ওঠা চরের মধ্যে যায়। পরে প্রচন্ড রোদে সে অসুস্থতাবোধ করে চরের মধ্যের বালির উপর পড়ে হিটস্ট্রোক করে মারা যান।

এদিকে গত তিনদিন ধরে সিরাজগঞ্জে এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস সূত্র জানা যায়, মঙ্গলবার সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা এ যাবতকালের সর্বোচ্চ। সোমবার (২২ এপ্রিল) তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে শাহজাদপুরের বাঘাবাড়ি আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২০ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা এ যাবৎকালের সর্বোচ্চ। এ স্টেশনে ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২২ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই সিরাজগঞ্জে মাঝারী তাপপ্রবাহ বয়ে চলছে। এপ্রিল মাসজুড়েই এ তাপপ্রবাহ থাকবে। তাড়াশে আবহবাওয়া অফিস চালুর পরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রোববার ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাঘাবাড়ি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, বাঘাবাড়িতে ২০ এপ্রিল সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় যেটা ছিল এ অঞ্চলে এ যাবৎ কালের সর্বোচ্চ তাপমাত্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১১

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১২

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৩

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৪

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৭

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৮

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৯

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

২০
X