সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৫:০৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নলতায় নিহত স্কুলছাত্রের ময়নাতদন্ত সম্পন্ন, চার শিক্ষক গ্রেপ্তার

নলতায় নিহত স্কুলছাত্রের ময়নাতদন্ত সম্পন্ন, চার শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটে রাজপ্রতাপ দাশ (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বাবা কালিগঞ্জ উপজেলার হিজলা গ্রামের দীনবন্ধু দাশ বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামি করে সোমবার (১৭ জুলাই) সকালে কালিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাড়, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী। মামলার অপর আসামি সহকারী শিক্ষক মনিরুল ইসলাম পলাতক।

নিহত স্কুল শিক্ষার্থী রাজপ্রতাপ দাশ (১৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের মুদি ব্যবসায়ী দীনবন্ধু দাশের ছেলে। সে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

প্রসঙ্গত, রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের তৃতীয় তলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটছিল তার ৫ থেকে ৬ জন সহপাঠী। এ সময় সেখানে উপস্থিত ছিল বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাশ, মুশফিকুর রহমান, জোবায়ের ও আর রাফি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও মনিরুল ইসলাম বিষয়টি দেখতে পান। এ ঘটনায় রাজপ্রতাপ দাশসহ চারজনকে মারধর করেন শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ। পরে বিষয়টি রাজপ্রতাপের পিতা নলতা বাজারের মুদি ব্যবসায়ী দীনবন্ধু দাশকে জানানো হয়।

এদিকে বিকেল তিনটার দিকে হঠাৎ বিক্ষুব্ধ এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা রাজপ্রতাপের মরদেহ নিয়ে ক্যাম্পাসে এসে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। শিক্ষকের মারপিটে রাজপ্রতাপের মৃত্যু হয়েছে এমন অভিযোগে দোষী শিক্ষকের বিচার দাবিতে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে শিক্ষক ও কর্মচারীসহ আরও অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে শিক্ষক মিলনায়তনে গিয়ে আশ্রয় নেন। এসময় বিক্ষুব্ধরা শিক্ষক মিলনায়তনের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালায়। বিক্ষোভ চলাকালে স্কুলের শিক্ষকদের ব্যবহৃত ৮টি মোটরবাইক ভাঙচুর ও দুটি মোটরবাইক আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। প্রধান শিক্ষকের, টেবিল, টিভি, আসবাবপত্র, জানালার গ্লাস ভাঙচুর করে তারা।

খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ও থানার ওসি মামুন রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পর কালিগঞ্জ, দেবহাটা ও সাতক্ষীরা থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি কিছুটি নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যার দিকে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খা ও মনিরুল ইসলামকে একটি মাইক্রোবাসে এবং অপর একটি মাইক্রোবাসে করে অবরুদ্ধ অন্য শিক্ষক কর্মচারীদের পুলিশ পাহারায় ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যায় পুলিশ।

এদিকে নিহতের কাকিমা তাপসী দাশ জানান, রাজপ্রতাপ দুপুর ১২টার দিকে বাড়িতে এসে জলপান করে বাথরুমে যায়। সেখান থেকে বের হয়ে বমি করে। এ সময় সে বুকে ব্যথা করছে জানিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। সে অনুযায়ী রাজপ্রতাপকে নলতা হাসপাতালের নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। মরদেহ বাড়ি আনার কিছুক্ষণ পর কিছু শিক্ষার্থী ও এলাকাবাসী সেখান থেকে মরদেহ নিয়ে যায়।

কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা দীনবন্ধু দাশ বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এদের মধ্যে চার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত স্কুল ছাত্রের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X